ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু, একদিনে রেকর্ড ১৫৩ রোগী শনাক্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে দেশে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৫৩ জন রোগী ভর্তি হয়েছে। যা কিনা একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্তের রেকর্ড। এর মধ্যে ১৫০ জনই ঢাকায় ভর্তি হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২৭ জুলাই সকাল ৮টা থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ১৫০ জন।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে রেকর্ড ১৪৩ রোগী ভর্তি হয়েছিলেন। সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২৩ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর