পাকুন্দিয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ২ জুয়ারি আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ২ জুয়ারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মাধ্যরাতে উপজেলার জরিরপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলো, কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে সাগর (৪০), পাশ্ববর্তী কটিয়াদি উপজেলার গিলাকান্দি গ্রামের লুৎফর ছেলে জীবন (৪২)।

বুধবার (২৮ জুলাই) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায় জানা যায়, উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের জরিরপার গ্রামে স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ সদর এবং কটিয়াদি উপজেলার বিভিন্ন গ্রামের জুয়ারিরা অংশগ্রহণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে এগারোটা পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল জরিরপার বাশঝাড়ে জুয়ার আসরে অভিযান চালায়।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান বার্তা বাজারকে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে পাকুন্দিয়া থানাধীন জরিরপার থেকে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

হুমায়ুন কবীর /বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর