নতুন গাড়ি পেলো পাকুন্দিয়া থানা
জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় নতুন ১টি জিপ গাড়ি প্রদান করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহানের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মুস্তাক সরকার, পাকুন্দিয়া থানার ওসি তদন্ত নাহিদ হাসান সুমন প্রমুখ।
পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নতুন গাড়ি পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ উজ্জীবিত, এর মাধ্যমে পাকুন্দিয়া থানা পুলিশের কাজের গতি আরো বৃদ্ধি পাবে। জনগণকে আরো বেশি সেবা দিতে তৎপর হবে।
হুমায়ুন কবির/ বার্তা বাজার/এস.আর