করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে নারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
বুধবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, এই বিষয়টি আমাদের নজরে রয়েছে এবং সংশ্লিষ্টরা এটা নিয়ে কাজ করছেন। তথ্য-উপাত্তগুলো এক জায়গায় হওয়ার পরে আমরা নিশ্চিত তথ্য দিতে পারবো।
অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, গত ২৩ জুলাই সারাদেশে কঠোর লকডাউন চলছে। করোনার সংক্রমণ রোধে সবাইকে দায়িত্ববান হতে হবে। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববান আচরণ করতে হবে। তাহলেই আমাদের কর্মসূচিগুলো সফলতার মুখ দেখবে। সংক্রমণের শৃঙ্খল ভেঙে ফেলার চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে।
বার্তা বাজার/নব