পাবনায় আরটি পিসিআর ল্যাব’র উদ্ধোধন

পাবনায় আরটি পিসিআর ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। বধবার (২৮ জুলাই) দুপুরে পাবনা মেডিকেল কলেজ অবস্থিত এ ল্যাবটির উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পাবনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা: মো: বুলবুল হাসান’র সভাপতিত্বে উদ্বোধন কালে উপস্থিত পাবনা-সিরাজগঞ্জ সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি,পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল,জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,পুলিশ সুপার মুহাম্মদ মহিবুল ইসলাম খান প্রমুখ।

পাবনা মেডিকেল কলেজ সুত্র জানায়, পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ৯৬ জনের নমুনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল বৃদ্ধি করা হলে আরো বেশি নমুনা পরীক্ষা যাবে।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর