শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: বরগুনায় প্রকাশ্যে দিবালোকে রাস্তায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনীদের দ্রুততম সময় আটক করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে নাগরিক কমিটি ও নাগরিক আন্দোলন মঞ্চ পৃথক পৃথক ব্যানারে এ মাবনবন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক মমতাজ আহমদ বাপী, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব এড.আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি , নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলু, সহ-সভাপতি ও জাসদ কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা এড. আজাদ হোসেন বেলাল, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
বক্তারা এ সময় রিফাত হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ দ্রুততম সময় তাদের সর্বোচ্চ শাস্তির জোর দাবী জানান।
একই সাথে উক্ত মানববন্ধন থেকে নাগরিক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরার উন্নয়ন রেল লাইন নির্মান, পাবলিক বিশ্ববিদ্যালয় চালু, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ নিকটবর্তী এলাকাকে পর্যটন এলাকা ঘোষনা, ভোমরা স্থল বন্দরকে পূর্ণাঙ্গ রুপে চালুসহ সরকারের কাছে ২১ দফা দাবী তুলে ধরেন।