দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বুধবার (২৮ জুলাই) দুপুরের আগে সারাদেশে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন।
খুলনার চার হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন।
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়ায় ২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ছয়জন, চট্টগ্রামে আটজন, কিশোরগঞ্জে চারজন, টাঙ্গাইলে তিনজন, রংপুরে সাতজনের মৃত্যু হয়েছে।
করোনায় ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে আটজন মারা গেছেন। বরিশালে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় পাঁচজন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে পাঁচজন, মাগুরায় তিনজন, কুমিল্লায় আটজন, ঠাকুরগাঁওয়ে পাঁচজন, কুড়িগ্রামে একজন ও লালমনিরহাটে একজন মারা গেছেন।
বার্তা বাজার/নব