সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে কুঁড়ি লক্ষ টাকার হিরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার (২৮ জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।
আটককৃত ওই দুই নারী হলেন- রাজশাহীর গোদাগাড়ী ডমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে মোছাঃ আইভি খাতুন ময়না (৩১) ও শেকের চক গ্রামের মৃত হারুনর অর রশিদের মেয়ে সোমা খাতুন (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ উল্লাপাড়ার সলঙ্গা থানাধীন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই শত গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার একশত বায়ান্ন টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে ।
এম এ মালেক/বার্তা বাজার/টি