শেরপুরে এসআইডিপির বৃক্ষ বিতরণ

বগুড়ার শেরপুরে শেরপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প এসআইডিপি খামারকান্দি সাব সেন্টার কর্তৃক বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলার খামারকান্দি সাব সেন্টার চত্তরে স্বাস্থ্য বিধি মেনে এস,আই,ডি,পির জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব, খামারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাছেদ,এস,আইডিপির সিনিয়র ডিজাইনার কামরুল ইসলাম, ইউনিয়ন সমন্বয়কারী উজ্জ্বল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৃক্ষ মানব জীবনের এমন এক বন্ধু, যার কোনো বিকল্প নেই। মানুষ বুঝে অথবা না বুঝে প্রয়েজনে অপ্রয়োজনে বৃক্ষ নিধন করছে। বনের পর বন কেটে উজাড় করা হচ্ছে। ধীরে ধীরে পরিবেশ দূষণ ঘটছে। পরিবেশ হে উঠেছে ভারসাম্যহীন। তাই ভারসাম্য রক্ষার্থে ব্যাপকভাবে বৃক্ষ রোপণ অনিবার্য হয়ে উঠেছে।

একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা একান্ত প্রয়েজন। কিন্তু সেই তুলনায় আমাদের বনভূমি খুবই কম। তারপরও উপর্যুপরি জনসংখ্যাবৃদ্ধির ফলে কাঠের প্রয়োজনীয়তা বাড়ছে ফলে বনের পর বন উজাড় হচ্ছে। বনভূমির আয়তন ক্রমেই হ্রাস হওয়া খুবই উদ্বেগের ব্যাপার।

এই অভাব পূরণের জন্য বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বৃক্ষ ছাড়া মানুষের একদিনও চলে না। বেঁচে থাকার তাগিদে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই।

রাশেদুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর