খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬৬ জনের।
এর আগে গতকাল (মঙ্গলবার) এ বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৩৫ জনের।
বুধবার (২৮ জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও যশোরে ছয়জন, কুষ্টিয়ায় পাঁচজন, ঝিনাইদহে চারজন, মাগুরায় তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাটে একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৯০ হাজার ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ৪৬১ জন।
বার্তা বাজার/নব