নামফলকে ভুল বানান, বিভ্রান্তিতে শিক্ষার্থীরা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ভুল বানানের ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। এই ভুল বানান গুলো দেখে শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে জানিয়েছেন অভিজ্ঞ শিক্ষকেরা। অনেকে এ বিষয়ের পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

হাজার হাজার অভিজ্ঞ শিক্ষিত মহল বলেন, এসব সাইনবোর্ড, নামফলক দেখে ছাত্র/ছাত্রীরা ভুল বানান শিখছে। প্রতিটি ছাত্র/ছাত্রী বানানের প্রতি যত্নবান হলে ভবিষ্যতে সুফল পাওয়া যাবে অনেকের ধারণা।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকে শুদ্ধতার চর্চা করতে হবে। এ জন্য সবাইকে ভাষা ব্যবহারে যত্নবান হতে হবে। গত কয়েক দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বেশ কিছু নামফলক ও সাইবোর্ডে ভুল বানান ছড়াছড়ি লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি নামফলকে অধিকাংশ ভুল বানান দেখা যায়। ওই নামফলকটি বসানো হয়েছে ওই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়া পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই নামফলকের দৃশ্য। এই ভুল বানান গুলো দেখে ওই ইউনিয়নের শিক্ষিত মহল সমালোচনা শুরু করেছে। ওই নামফলকে যা লেখা হয়েছে তা অধিকাংশই বানান ভুল। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১০ জন মালিক বলেন, আমরা শুদ্ধভাবে লেখে দেওয়ার পরে এমন ভুল করে বসেন তারা। ভুল শুদ্ধ তাঁরাই ভালো জানেন।

কয়েকটি সাইনবোর্ড লেখক এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, মালিকেরা যেভাবে লিখে দেন আমার সেই ভাবে লেখি। বানানের ভুল ধরলে অনেকে মাইন্ড করেন। এবং ভুল দেখলেও সংশোধন করার সাহস পাই না। ভুলের কথা বললে অনেকে কাজ বন্ধ করে দিবেন। লোকজন যেভাবে চাই আমরা সেভাবে করে দেই।

নাওয়া পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, প্রাণের বিনিময়ে পাওয়া বাংলা আমাদের মাতৃভাষা। ভাষা শুদ্ধ ব্যবহারে আমরা চরমভাবে উদাসীন। ভাষা শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ থাকা দরকার। ওই নামফলকের ভুল হওয়ায় স্থানীয়রা সংশোধনের দাবি জানিয়েছেন।

এস,এম আল-আমিন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর