ব্রাহ্মণবাড়িয়া করোনাভাইরাসের নমুনা পরীক্ষার দিতে গিয়ে লাইনে দাঁড়ানো সময় ইকবাল হোসেন (৪৩) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
বুধবার(২৮ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিএমএ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ইকবাল হোসেন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, ইকবাল হোসেন গত এক সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডাসহ করোনার উপসর্গে ভুগছিলেন। বুধবার তাকে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেয়ার অপেক্ষায় ছিলেন। এসময় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি