মাহিন্দ্রার ধাক্কায় সড়কে প্রাণ গেল ছোট্ট শিশুর

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলাতে মাহিন্দ্রার সাথে ধাক্কা খেয়ে নাসিমা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার (২৯ জুন, ২০১৯) সকালে উপজেলার গাজীরহাট মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু নাসিমা খাতুন উপজেলার সুশীলগাথী গ্রামের আব্দুর রহমানের কন্যা। দেবহাটা থানা পুলিশ ঘাতক মাহিন্দ্রাসহ চালককে আটক করেছে। আটককৃত মাহিন্দ্রা চালক উপজেলার পারুলিয়া গ্রামের নজরুল ইমলামকে ছেলে আয়ুব হোসেন (৩৮) ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরার কালিগঞ্জ নলতা থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র দেবহাটা উপজেলার গাজীরহাট অগ্রনী ব্যাংক সংলগ্ন আসলে শিশুটি রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। আহত শিশুটিকে স্থানীয়রা সখিপুর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লবব কুমার সাহা, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বলেন, মাহেন্দ্রসহ চালককে আটক করেছে পুলিশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর