প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৭ জন, নাটোরের ৩ জন, কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন। মৃতদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ছিলেন এবং ১২ জন উপসর্গ নিয়ে মারা যান।
রাজশাহী মেডিক্যাল কলজে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫০ জন। এ নিয়ে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৩ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৫৫৮টি নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২২.৭৫ শতাংশ।
বার্তাবাজার/পি