ভারত থেকে আসল আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন

ভারত থেকে ২শ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের দ্বিতীয় চালান বেনাপোলে পৌঁছেছে।

মঙ্গলবার(২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে, বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় অক্সিজেন এক্সপ্রেসটি। এরপর আগামীকাল সকালে ট্রেনটি সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর খালাস করা হবে অক্সিজেন। বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে অক্সিজেন নামিয়ে ট্রেনটি এ পথ দিয়েই আবারও ভারতে ফিরে যাবে।’

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনার নিয়ে অক্সিজেন এক্সপ্রেসটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। তরল এই অক্সিজেন দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

গত শনিবারও ভারত থেকে ট্রেনে কোরে ২শ টন তরল অক্সিজেনের প্রথম চালান আসে বাংলাদেশে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর