খুলনায় জাহিদ ইকবালের সাড়ে তিন লক্ষ তালের বীজ রোপণ

আমরা সবাই বৃক্ষ রোপনের সাথে কমবেশি জড়িত কিন্তু কিছু স্মৃতি বিজড়িত বৃক্ষের নাম আমরা হারিয়ে ফেলেছি। তেমনই একটা গাছের নাম তালগাছ। এই গাছের সাথে পরিচিত প্রায় সবাই, “ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ, ঐখানেতে বাস করে কানাবগির ছাঁ” এরকম শতশত প্রবন্ধ আছে বাংলা সাহিত্যে। কিন্তু সেই সাহিত্যের সাথে কোন মিল নাই বর্তমান ইট-পাথরের যুগে।

তাই সেই শতবছরের একপায়ে দাঁড়িয়ে থাকা তালবৃক্ষের সন্ধানে বেরিয়েছিল “বার্তা বাজার”, কিন্তু তালবৃক্ষে সন্ধান মেলেনি, সন্ধান মিলেছে শেখ জাহিদ ইকবাল নামের একজন মানবিক ব্যাংকারের সাথে। তিনি পেশায় একজন ব্যাংকার (সিনিয়র অফিসার জনতা ব্যাংক) কুয়েট কর্পোরেট শাখা, খুলনা।

জাহিদ ইকবাল ২০১৩ – ২০১৯ ও ২০২০ সালে খুলনা আপিল গেট হতে রুপসা ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশ ধরে মোট দুলক্ষ তালের বীজ রোপন করেছেন। এছাড়াও আড়ংঘাটার বিভিন্ন বাইপাস সড়কের পাশে পঞ্চাশ হাজারের মতো তালের বীজ রোপণ করেছেন। জাহিদ ইকবালের এই উদ্যোগের প্রসংশায় মুখরিত বিভিন্ন মহলে।

জাহিদ ইকবাল “বার্তা বাজার” কে বলেন আমি একজন সাধারণ চাকুরিজীবী আমার মাসের বেতনের অর্ধেক টাকা আমি খরচ করি বাকিটা বৃক্ষ রোপণ সহ ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যায় করি। এটা আমার নেশা। আমি অনেক পেয়েছি মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ।

তিনি আরোও বলেন আমি ক্লান্ত পথিকদের জন্য খুলনার বিভিন্ন অঞ্চলে বটবৃক্ষের নিচে আশ্রয়ের জন্য রঙিন টাইলস দিয়ে বসার জায়গা করে দিয়েছি। যেখানে বটবৃক্ষ নাই সেখানে বটবৃক্ষ রোপণ করছি। তিনি বলেন যতদিন বেঁচে আছি এই ধরনীর মাঝে ততদিন এই ধরনীকে সুশীতল রাখতে আমার বৃক্ষরোপন অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এর আগে জাহিদ ইকবাল সামাজিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। খুলনা সাংস্কৃতিক সংস্থা (খুসাস) থেকে স্বাধীনতা পদক, সন্মাননা স্বারক (জেলা পরিষদ) খুলনা, মাদারতেরেসা স্বর্ণপদক প্রাপ্ত।

খুলনা আড়ংঘাটা থানার ওসি জাহাঙ্গীর “বার্তা বাজার” কে বলেন আমাদের কাছে শেখ জাহিদ ইকবাল একটা ইতিহাস। সব কৃতিত্ব জাহিদ সাহেবকে দিতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি থানায় একজন করে জাহিদ ইকবাল তৈরি হলে বৃক্ষের সংকট কমে আসবে, ও সামাজিক উন্নয়নমুলক কাজ তরান্বিত হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর