ইয়াবাসহ গ্রেফতার আওয়ামী লীগ নেতার ছেলে

নরসিংদীতে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৭ জুলাই ) দুপুরে নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ১৩০ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাউছার মিয়া (২৮) মাধবদী থানা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক ও পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের ছেলে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবদী থানার বালাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় কার কাছ থেকে ১৩০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কাউছার একজন নিয়মিত মাদক কারবারি। তাকে গ্রেফতারের পর আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর