চট্টগ্রামে বুধবার সকাল ১১টা থেকে ভারী বর্ষণ হতে পারে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত। এছাড়া কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রামে মঙ্গলবার রাত থেকে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে।
আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে,সব মিলিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। তিনি বলেন, চট্টগ্রামে বায়ুচাপের তারতম্য কাজ করছে। কাজেই বেশ বৃষ্টি হতে পারে। আর মঙ্গলবার সকাল থেকেই বাতাসের বেগ অনেক বেশি।
বার্তা বাজার/টি