রোহিঙ্গাদের দেওয়া হবে করোনার টিকা

রোহিঙ্গাদের টিকার আওতায় আনা হবে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান,অগ্রাধিকার ভিত্তিতে ৫৫ বছরের বেশি বয়সের রোগিঙ্গাদের আগে টিকা দেওয়া হবে। স্থানীয়দের যে টিকা দেওয়া হবে, তাদেরও একই টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র সচিব জানান,রোহিঙ্গাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম বয়সিদের পরে টিকা দেওয়া হবে। আগে ৫৫ বছর বা তার বেশি তাদের টিকা দেওয়া হবে।কোনো জনগোষ্ঠীকে বাদ রেখে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি জানান, রোহিঙ্গাদের টিকা দেওয়ার জন্য জাতিসংঘসহ বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তা চাওয়া হয়েছিল। তবে এখনো সাড়া না পাওয়ায় আমাদের নিজস্ব মজুদ থেকে টিকা দেওয়া হবে। স্থানীয়দের যে টিকা দেওয়া হবে, তাদেরও সেই টিকা দেওয়া হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর