ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মত সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় জেলাতে নতুন করে আরো ৩০২ জনের করোনা সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯১১ জনের। করোনায় আক্রান্তরা হলো সদর উপজেলায় ৯৫ জন, কসবায় ৬০ জন, সরাইলে ১৩ জন, আখাউড়ায় ৮ জন, আশুগঞ্জে ২৭ জন, নাসিরনগরে ৫ জন, বিজয়নগরে ৯ জন, নবীনগরে ৫০ জন ও বাঞ্ছারামপুরে ৩৫ জন।
ঢাকা থেকে আসা পিসসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন।
জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২ জন পুরুষ ও নিজ বাড়িতে আইসোলেশনের থাকা এক নারী মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৮ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ২৭০ জন।
সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, করোনায় মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমান বাড়িয়ে দেয়া হয়েছে। সে সাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয় গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে।
রাসেল আহমেদ/বার্তা বাজার/টি