কালীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের জেরে আবুল কালাম আজাদ (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ উপজেলার বৈরাতী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়,মৃত মহির উদ্দিনের ছেলে মেহের আলী (৫৫) ও চাচাতো ভাই আবুল কালাম আজাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে আবুল কালাম আজাদের বাড়ির পূর্ব পাশে সেই জমিজমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিতভাবে মেহের আলীর পক্ষে সাগর মিয়া, রুবি বেগম, আকলিমা বেগমসহ কয়েকজন আবুল কালাম আজাদের হামলা করেন।

এ সময় রুবি বেগম, আকলিমা বেগমসহ কয়কজন নারীর কিল-ঘুষি মারলে গুরুতর আহত হন।পরে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ‘বার্তা বাজার’ কে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর