কসবায় চাঁদাবাজি ও শ্লীলতাহানীর মামলায় গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চাঁদাবাজি ও শ্লীততহানীর মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৬ জুলাই) দুপুরে উপজেলা মনকাশাইর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ ইসমাইল (৩২), শওকত হোসেন সবুজ (৩৪) ও শাকির মিয়া (৩০)।

মামলা সুত্রে জানা যায়, গত ২৫ জুলাই উপজেলার মনকাশাইর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আবু কাওসার ভূইয়া বাড়ির গেইট সংলগ্ন কাচা রাস্তায় পাকা করার জন্য ইট বালি সিমেন্ট নিয়ে এলে পাশ্ববর্তী বাড়ির বিল্লাল হোসেন নুরু মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী ৫ লাখ চাঁদা দাবী করে।

কাওসার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নুরু মিয়া তার সন্ত্রাসী দলবল নিয়ে তার উপর হামলা চালায়।

এসময় আবু কাওসারকে লাঠিসোটা দিয়ে আঘাত করতে থাকলে তাঁর স্ত্রী নিলুফা ইয়াসমিন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা কাপড়-চোপড় ছিঁড়ে তাকে মারধোরসহ শ্লীলতাহানী করে। স্থানীয় লোকজন এসে তাদের কবল থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ ঘটনায় নিলুফা ইয়াসমিন ৯ জনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করে। পরে থানার ওসি তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাড়াঁশি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন।

কসবা থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, চাঁদাবাজি ও নারী নির্যাতন মামলায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা মামলা রুজু করা করেছেন। এদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সেবন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাদের কে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মো: রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর