প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিগগিরই গ্রাম পর্যায়ে গণ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। এক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন না করলেও হবে। জাতীয় পরিচয়পত্র দিয়ে করোনার টিকা নিতে পারবে।
মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্রাম পর্যায়ে করোনার টেস্ট করাতে জনগণের অনীহা রয়েছে। এটা ঠিক না। অনেকের ধারণা করোনা ধরা পড়লে কেউ তার সঙ্গে মিশবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, করোনার টেস্টে পজিটিভ আসলে সে উন্নত চিকিৎসা পাবে। আর টেস্ট না করালে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হওয়ার সুযোগ থাকে।
বার্তা বাজার/নব