চট্টগ্রামে সংঘবদ্ধ তেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৭ জুলাই) নগরীর পতেঙ্গা মডেল থানাধীন এয়ারপোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৫ লিটার চোরাইকৃত তেলসহ তেল চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মিন্টু বড়ুয়া (৩০) ও মোঃ শওকত (৩৬)।
র্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান জানান, নগরীর পতেঙ্গা মডেল থানার এয়ারপোর্ট রোড এলাকায় জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই ডিজেল, অকটেন ও মবিল অবৈধ উপায়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৭৫ লিটার চোরাইকৃত তেলসহ তেল চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে তাদের কাছে থাকা ২ হাজার ৭৫ লিটার চোরাইকৃত তেল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং যথারীতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ।
মুহাম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি