বালিয়াকান্দিতে নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারী জব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ও কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। এসময় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী মৎস্য অফিসার রবিউল হক বলেন, উপজেলার নারুয়া বাজারের মন্ডল মার্কেটের ব্যবসায়ী ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আঃ মতিন দীর্ঘদিন ধরে কারেন্টজাল ও চায়না দুয়ারী বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানে ১লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার মিটার কারেন্টজাল ও ৬ হাজার টাকা মুল্যের ১০৪ হাত চায়না দুয়ারী জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।ব্যবসায়ী আঃ মতিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, পুলিশ সদস্য, উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) আব্দুল মান্নাফ, সহকারী মৎস্য অফিসার রবিউল হক, ক্ষেত্র সহকারী রাউফুর মোরসালিন, ইউনিয়ন লীফ শহিদুল ইসলাম ও জনাব আলী প্রমুখ। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর