করোনায় বিপর্যস্ত ঢাকা-চট্টগ্রাম, একদিনে রেকর্ড মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। যা কিনা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনে।

এর মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৪ ও চট্টগ্রাম বিভাগে ৬১ জন মারা গেছেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ২১ জন, খুলনায় ৫০ জন, বরিশালে ১৩ জন, সিলেটে সাতজন, রংপুরে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭২৫ জনের।

একই সময়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ৪৭৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর