সাংবাদিকের পরিবারের উপর হামলা কিশোর গ্যাং’র চার সদস্য গ্রেফতার
ভোলার চরফ্যাসনে আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নোমান ও স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি সিরাজুল ইসলামের বসত বাড়িতে ঢুকে পরিবারের উপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।
সোমবার (২৬ জুলাই) রাত ১২ টায় আহাম্মদপুর এলাকা থেকে আলামিন (২৩), হান্নান (২৫), হিরন (২৭) ও শরিফ (২০) কে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৭ জুলাই) কিশোর গ্যাংয়ের চারজনকে আদালতে প্রেরন করা হয়েছে।
এঘটনায় দুই সাংবাদিকের পিতা মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে ১২ জনকে আসামী করে ২৬ জুলাই দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে আনোয়ার, সিরাজুল ইসলাম, আকবর, রোজিনা ও মামলার বাদী নুরুল ইসলামসহ পাঁচজন চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আসামিরা হলেন, হানিফ, এমরান, হিরন, হান্নান, মিছির, ফারুক, মিলন, আল-আমিন, নাগর, ফরহাদ, শরিফ ও আঃ মতিন।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, হামলার ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে ১২ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। আমরা ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
আরিফ হোসেন/বার্তা বাজার/টি