আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় রোববার (২৫ জুলাই) করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। সেইসঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।
বর্তমানে চিকিৎসকের পরামর্শে বনানীস্থ নিজ বাসায় রয়েছেন আবুল মাল আবদুল মুহিত। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে বলে জানা গেছে।
আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও রাজধানীর ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন।
বার্তা বাজার/নব