পাওনা টাকা না দেওয়ায় ক্রেতার কান ছিড়ে ফেললেন দোকানদার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাওনা টাকা দিতে না পাড়ায় দোকানদার কামড় দিয়ে কান ছিড়ে ফেলল ক্রেতার। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান বাজারে এই ঘটনা ঘটে। ক্রেতা আহত সুমন দেওয়ানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব আবিরপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আউয়াল মোল্লা(৩২) দীর্ঘদিন যাবৎ সিরাজদিখান বাজারের গো-খাদ্যের ব্যবসা করেন। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে একই গ্রামের সাবেদ আলী দেওয়ানের ছেলে সুমন দেওয়ান (৩৮) গো-খাদ্য (ভুসি )আনতে যায়।

এ সময় দোকানী আউল মোল্লা পূর্বের পাওনা ২ হাজার টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় দোকানী আওউল মোল্লা উত্তেজিত হয়ে বাম কানে কামড় দিয়ে সুমনের কান ছিড়ে ফেলে। আশপাশের লোকজন উদ্ধার করে আহত সুমনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

সিরাজদিখান বাজারের বণিক সমিতির যুগ্ম সম্পাদ আলম খান জানান, বিষয়টি আমি অবগত এবং খুবই দু:খজনক ঘটনা।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কেও কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিজানুর রহমান/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর