সজীব ওয়াজেদ জয়’র জন্মদিনে পাবনায় দু:স্থদের মাঝে খাবার বিতরণ
পাবনায় সজীব ওয়াজেদ জয়’র জন্মদিনে দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিংকু’র উদ্যোগে শতাধিক গরীব দু:স্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে শহরের তাড়াশ ভবনের সামনে খাবার বিতরণ উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ এর অর্থ সম্পাদক মোঃ হিরোক হোসেন , পৌর আওয়ামী লীগের সদস্য ও এমপির বিশেষ সহকারী কামরুজ্জামান রকি, পাবনা জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি আল মোস্তাফিজুর রহমান সুইট , তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাত হোসেন পল্লব, ছাত্রলীগ নেতা রায়হান হোসেন পিয়াস, নূর মোহাম্মদ নয়ন সহ ছাত্রলীগ এর নেতৃবৃন্দ ।
মাসুদ রানা/বার্তা বাজার/টি