ফেনীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে ছাগলনাইয়া উপজেলার হিছাছরা ব্রীজ সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া এলাকার তাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম রনি (৩০) ও পৌরসভার বাঁশপাড়া এলাকার সলিম উল্লাহর ছেলে নিক্সন (২৮)
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে রনি ও নিক্সন মোটরসাইকেল যোগে হিছাছরা এলাকার দিকে যাচ্ছিলেন। তারা হিছাছরা ব্রীজের দক্ষিণ পাশে পৌছলে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়।
বার্তা বাজার/টি