একদিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ১৪৩ জন ভেঙ্গু রোগী

রাজধানীতে ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড এটি। এর মধ্যে ১৪২ জনই ঢাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৪৩ জন নতুন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছে ১৪২ জন।

এর আগে গতকাল (সোমবার) সর্বোচ্চ ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যা এ বছর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৮০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৩১ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর