আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেককাটা ও ত্রাণ বিতরণের মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটেন সংগঠনটির নেতৃবৃন্দ। পরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন।

এসময় পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান তুষার, গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান কদর প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন জানান, ‘এবছর স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনান্য বছরের মতো ব্যাপক আয়োজন না থাকলেও করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর