নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌতুকের জন্য নির্যাতন এবং তিন দিনের ব্যাবধানে দ্বিতীয় বিয়ের চেষ্টা করার অভিযোগে আব্দুল বাতেন রাজিব (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত আব্দুল বাতেন রাজিব হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের চর কৈলাস গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে। সে নোয়াখালী কোম্পানি উপজেলার বসুর হাট পুবালী ব্যাংকে কর্মরত।
অভিযোগ সুত্রে জানা য়ায়, গত ২২শে জুলাই আব্দুল বাতেন রাজিবের সঙ্গে তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ডাঃ আলী আকবর হোসেনের মেয়ে তাছলিমা আকতার শিউলির বিয়ে হওয়ার পর সোমবার (২৬ জুলাই) হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের শুন্যচর গ্রামের মাষ্টার আব্দুল আলিম রুবেলের মেয়েকে বিয়ে করার জন্য যায়।
খবর পেয়ে শাশুড়ী হোসনে আরা বেগম বাদী হয়ে জামাতা আব্দুল বাতেন রাজিব ও তার বড় ভাই আজিম উদ্দিনকে আসামী করে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে কোট হাজতে প্রেরণ করেন ।
ভোক্তভূগী তাছলিমা আকতার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মৎস্য বিভাগে কর্মরত।
এ ব্যপারে দেখতে যাওয়া দ্বিতীয় কনের বাবা মাষ্টার আব্দুল আলিম রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুল বাতেন রাজিব আমার মেয়েকে দেখার জন্য আসলে পুলিশ আমার বাড়ির সামনে থেকে তাকে আটক নিয়ে।
এ ঘটনার সত্যতা নিশ্চত করে হাতিয়া থানার ওসি,আবুল খায়ের জানান, ব্যাংক কর্মকর্তা আব্দুল বাতেন রাজিবকে আটক করে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কোট হাজতে প্রেরন করা হয়েছে।
জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/টি