৭ আগস্ট থেকে এনআইডি কার্ড নিয়ে ক্যাম্পে গেলেই টিকা দেওয়া হবে

প্রাণঘাতী করোনা প্রতিরোধক টিকা আগামী ৭ আগস্ট থেকে সারাদেশে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার(২৭ জুলাই) করোনা পরিস্থিতিতে করণীয় নির্ধারণে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকা গ্রহণে ইচ্ছুক লোকেরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড নিয়ে ক্যাম্পে গেলেই টিকা দেওয়া হবে।

বৈঠক সূত্র জানায়, করোনার টিকা দেওয়ার গতি বাড়াতে ৭ আগস্ট থেকে দেশে বিদ্যমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যকর হবে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোকেও কাজে লাগানো হবে। দিনে সাড়ে আট লাখ করে প্রতি সপ্তাহে ৬০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর