ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারের আমির উদ্দিন (৮৫) নামের যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিসাৎধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আমির উদ্দিন নায়ায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০২০ সাল থেকে আদালতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন ৩০বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। সোমবার (২৫ জুলাই) রাতে তার বুক ব্যাথা শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাসেল আহমেদ/বার্তা বাজার/টি