বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, ৩ মাঝি নিখোঁজ

বঙ্গোপসাগরে ৪ ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় ৩ মাঝিমাল্লা এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার(২৭ জুলাই) সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাবাজার ফিশিং ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, অন্য দিনের মতো চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার প্রায় ২০টি ফিশিং ট্রলার মাছ ধরার জন্য মঙ্গলবার ভোরে বাংলাবাজারঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেয়। সকাল ৮টার দিকে ফিশিং ট্রলারগুলো ঝড়ের কবলে পড়লে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে সমুদ্রের পানিতে বিলীন হয়ে যায়। মাঝিমাল্লারা পানিতে ভাসতে ভাসতে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় প্রাণে রক্ষা পান। এবং উপকূলে চলে আসেন।

তবে এখনও ৩ মাঝিমাল্লার খোঁজ মেলেনি বলে জানায় ফিশিং ট্রলার মালিক সমিতি।

এ ব্যাপারে চাম্বল বাংলাবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফিশিং ট্রলারগুলো মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গিয়েছিল। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায়। বেশিরভাগ মাঝিমাল্লা উপকূলে চলে এলেও এখনও ৩ মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর