রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক‌্যাম্পে পাহাড় ধস ও পানিতে ডুবে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এ এই দুর্ঘটনা ঘটে।

পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন।

তিনি জানান, টানা বৃষ্টির কারণে বালুখালী আশ্রয় শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে। একজন পানিতে ডুবে মারা গেছে। নিহতদের অধিকাংশ শিশু। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর