আখাউড়ায় করোনার টিকা নিতে উপচেপড়া ভিড়: উপেক্ষিত স্বাস্থ্যবিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বেড়েছে টিকা নেওয়ার মানুষের সংখ্যা। করোনার টিকা নিতে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড় দেখা গেছে। মানুষের গাদাগাদিতে অনেকেই টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন ।
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে আখাউড়া উপজেলা সাধারণ মানুষের টিকা নেয়ার আগ্রহ বাড়তে থাকে। কেউ দ্বিতীয় ডোজ নেয়ার মেসেজ পেয়ে আসছেন, আবার অনেকে মেসেজ না পেয়েও ভিড় করছেন হাসপাতালে।
এ অবস্থায় বেশ কয়েক দিন ধরে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিতি বেশি হওয়ায় টিকা প্রদানে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে দেখা গেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিকাদান কেন্দ্র। সকাল থেকে টিকা নিতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে। সকাল ৯ টাকা থেকে দুপুর পর্যন্ত ১টি বুথের মাধ্যমে একটানা চলে এই টিকাদন কর্মসুচি।
এ সময় অনেকে অভিযোগ করে বলেন,এখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই। ফলে এখান থেকেই করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি। দ্রুত বুথ বা কেন্দ্র বাড়ানো উচিত।
পৌর শহরের দেবগ্রাম থেকে স্বপরিবারে টিকা নিতে আসা সোহেল দেওয়ান জানান, সকাল ৯ টা থেকে অপেক্ষায় আছি দুপুর ১২ টা বাজেও সিরিয়াল পাইনি , এত ভির দেখে ভয় লাগছে টিকা নিতে এসে আবার করোনা নিয়ে ঘরে ফিরবো না তো?
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান জানান,আমরা চেষ্টা করছি শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি মেনে টিকা দেয়ার। কিন্তু ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছে। পুলিশের সহায়তা নিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে কাজ করছি।
টিকা কেন্দ্র বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পিং করে টিকাদান কর্মসূচি চালু করব। এতে করে উপজেলার সবাই টিকার আওতায় আসবে বলে আমরা মনে করি।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি