খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আজও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ জনের।
এর আগে গতকাল (সোমবার) এ বিভাগে করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ১৮৬ জনের।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও খুলনায় নয়জন, মেহেরপুরে চারজন, চুয়াডাঙ্গায় চারজন, যশোরে দুইজন, বাগেরহাটে দুইজন, মাগুরায় দুইজন, নড়াইলে দুইজন, ঝিনাইদহে দুইজন ও সাতক্ষীরায় একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৮৯ হাজার ৬৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ২৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৬৩ জন।
বার্তা বাজার/নব