কুমারখালীতে কঠোর অবস্থানে প্রসাশন

করোনা মোকাবেলায় কুষ্টিয়ার কুমারখালীতে চলছে কঠোর লকডাউন। পঞ্চমবারের মত ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন আজ । বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, সেনাবাহিনী ও আনসার।

এসময় বিধিনিষেধ নামানার অপরাধের ৩ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করেন।

নির্বাহি অফিসার বলেন, বিধিনিষেধ নিশ্চিত করতে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর