হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মনির, সম্পাদক মোকারিম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামজিক স্বেচ্ছাসেবি সংগঠন হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির ২য় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন মনির হোসেন কেরামত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোকারিম হোসেন।
সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে তারাকান্দি মধ্যপাড়া সৌদি জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির নব-নির্বাচিতদের নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক ।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি শফিকুল ইসলাম ,নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল আহম্মেদ, জুবায়ের আহম্মেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক মো.হাফিজুর রহমান(নবী), সহঃ সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সংগ্রাম, প্রচার ও প্রযুক্তি সম্পাদক সারোয়ার জাহান ইমন, দপ্তর সম্পাদক সোহেল মিয়া; অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন পারভেজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আলিফ হাসান নিপুন।
এছাড়াও এ কার্যনির্বাহী সদস্য পদে মো.নৌশাদ আহম্মেদ, বিজয় মিয়া, দিদার আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোকারিম হোসেন বলেন,আমাকে ২য় বারের মত সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের ধন্যবাদ জানায়। অত্র সংগঠন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন। ২০১৭ সাল থেকে অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
হুমায়ুন কবির/বার্তা বাজার/শাহরিয়া হৃদয়