চাঁদা না দেওয়ায় সেনা সদস্যের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ!

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার থানাহাটি গ্রামের সেনাবাহিনীর কর্পোরাল মোঃ খোকন মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জুলাই) দুপুরে নিজবাড়ীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন।

সংবাদ সম্মেলনে মাছুমা আক্তার বলেন, বাড়ির নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় স্থানীয় প্রভাবশালী জুলহাস মেম্বারের নেতৃত্বে একই গ্রামের আতিক, দানু, আলমগীর ও ভাড়া করে আনা সামসুল হক সহ আরো কয়েকজন মিলে খোকন মিয়ার নির্মাণাধীন বাড়ীর কাজে বাঁধা সৃষ্টি করে চাঁদা দাবি করেন। দাবীকৃত চাঁদা না পেয়ে ঘটনার দিন বাড়িঘর ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

লুটপাটের সময় বাঁধা দিলে তারা জালাল মিয়ার স্ত্রী খুকি বেগমকে মারধর করলে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে উক্ত ঘটনায় জড়িতদের বিচার দাবী করে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে রায়পুরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তারা।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর