শিবপুরে ৭১ জনকে জরিমানা

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খাঁন এর নির্দেশনায় জনস্বার্থে রোবাবর (২৫ জুলাই )সকালে শিবপুর উপজেলার লাখপুর বাজার সংলগ্ন শীতলক্ষা বেড়িবাঁধে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া।

এ সময় একটি নৌকা ভ্রমণ থেকে মাঝিসহ ৭১ জন ব্যক্তিকে আটক করা হয়। এদের মধ্যে ৩১ জন নাবালক থাকায় তাদের মুচলেকা দিয়ে অভিভাবকদের নিকট তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। করোনাকালীন বিধিনিষেধ, আইন অমান্য করায় ৪০ জনকে ২২ টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান,বাংলাদেশ সেনাবাহিনী একটি টিম, দুলালপুর, চক্রধা, একদুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে লাখপুর বেড়িবাঁধে জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর