টাঙ্গাইলে করোনায় মৃত্যু ২০০ ছাড়াল

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার (২৬ জুলাই) পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০১ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় ২১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এ বছরের জুন থেকে জেলায় আক্রান্তের হার বেড়ে যায়। জুলাই মাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও বেড়ে যায়। রোববার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৮৪৬ জনের নমুনা পরীক্ষ করে ২১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

আক্রান্তের হার ২৫ দশমিক ১৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৮৯৩ জন। এছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শতাধিক ব্যক্তি উপসর্গ নিয়ে মারা গেছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন বলেন, সচেতন এবং স্বাস্থ্যবিধি না মামলে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়বে। তাই সবাইকে সচেতন হতে হবে।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর