কক্সবাজার জেলার আটটি উপজেলার পরে ঈদগাঁও থানা কে নবম উপজেলা হিসাবে কে অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র ১১৭ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সোমবার বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার’র ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ঈদগাঁও কে উপজেলা ঘোষনা করা হয়। এর আগে সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮ টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাহ’কে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনার শীর্ষে রাখা হয়েছিল।
সোমবার (২৬ জুলাই) অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন গুলো হচ্ছে- ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ, পোকখাঁলী। বর্তমানে এই উপজেলায় জনসাধারণ প্রায় এক লক্ষ ২৫ হাজার।
প্রসঙ্গ, চলতি বছরের ২০ জানুয়ারী কক্সবাজার সদর থানা থেকে আলাদা করে ঈদগাঁও আলাদা থানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বার্তা বাজার/টি