চলতি মৌসুমে দিনাজপুরের কাহারোলে বেগুনের ভালো ফলন হলেও তুলনামূলক দাম না পাওয়ায় হতাশ চাষিরা। উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৩ টাকায়। ফলে দেখা দিয়েছে লোকসানের আশঙ্কা।
সরেজমিনে দেখা যায়, কাহারোল হাটে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা। এতে এক কেজির দাম পড়ছে মাত্র ৩ টাকা। ভালো ফলনের পরও দাম না পেয়ে উপজেলার অর্ধশতাধিক বেগুন চাষির মাথায় হাত।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খরিব-১ জাতের বেগুন আবাদ হয়েছে ২৫ হেক্টর জমিতে। স্থানীয় জাতের বেগুন চাষাবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বেগুনের দাম কিছুটা কম হলেও কিছুদিনের মধ্যেই দাম বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এতে চাষিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বার্তাবাজার/পি