আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
লকডাউনের চতুর্থদিনে আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযান। স্বাস্থ্যবিধি ও পরিবহন আইন অমান্য করায় ৮ মামলায় ৩ হাজার ৩’শ টাকা জড়িমানা করা হয়েছে।
সোমবার (২৬) জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা সংক্রামণ ঠেকাতে সরকার কঠোর লকডাউন ঘোষনা করার চতুর্থদিনে বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর সদস্যরা। এসময় সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এসময় বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে ৮টি মামলায় ৫ জনকে ৩ হাজার ৩’শ টাকা জড়িমানা করা হয়।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হক বলেন, সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ ও সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ ধারা মোতাবেক আটটি মামলায় ৮ জনকে ৩ হাজার ৩’শ টাকা জড়িমানা করা হয়। জনসচেতনতা বাড়াতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি