মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে আন্তঃজেলা অটো চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাসলা গ্রামের মন্টু শিকদারের ছেলে কামাল শিকদার (২৫) ও তার সহযোগী রাজৈর উপজেলার হৃদয়নন্দী এলাকার মৃত রুস্তম সরদারের ছেলে সুলতান সরদার (৩১) এবং একই উপজেলার বেপারী পাড়া এলাকার রুহুল আমিন বেপারীর ছেলে ইয়াসিন আরাফাত (২৩)।
এ বিষয়ে এসআই মীর নাজমুল হাসান জানান, গত ১৬ জুলাই সকালে শিবচর থেকে অটোরিক্সা চালিয়ে লোকজন নিয়ে রাজৈরে আসে ইসমাইল। তারপর উপজেলার টেকেরহাট নজরুল ক্লাবের সামনে রেখে খাবার খেতে যায়। ফিরে এসে দেখেন তার অটোরিক্সাটি চুরি হয়ে গেছে।
পরে ওই অটোটির মালিক শিবচর উপজেলার চরকামাল কান্দী এলাকার শাহজাহান খানের ছেলে ইসমাইল খান (১৯) বাদী হয়ে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে থানায় গিয়ে মামলা করেন। এরই সূত্র ধরে রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজৈর পৌরসভার ১নং ওয়ার্ড ঘোষালকান্দি গ্রামের জাচ্চু শেখের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা মামলা নিয়ে আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করেছি।
আকাশ আহম্মেদ সোহেল/ বার্তা বাজার/টি