রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে প্রশাসন
রাজবাড়ীতে চলমান কঠোর লকডাউন, করোনা সংক্রামক প্রতিরোধ ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। সোমবার (২৬ জুলাই ) রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার ও শিবরাজ চৌধুরী এর যৌথ নেতৃত্বে রাজবাড়ী শহরের প্রধান সড়ক, কাপর বাজর,ষ্টেশন রোড, রেলগেট ও সদর হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭জন ব্যক্তিকে ১৮৬০ দন্ডবিধির ২৬৯ধারায় সর্বমোট ৪৬০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সরকারী আইন মামা ও স্বাস্থ্য বিধি পালনে জনগনকে নির্দেশনা প্রদান করা হয়।
সহযোগীতায় ছিলেন প্রসিকিউটর, রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক,পেসকার মোঃ আফতাব হোসেন এবং শৃঙ্খলায় রিক্তা আক্তার (এএসআই) এর নেতৃত্বে রাজবাড়ী সদর থানা পুলিশ বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলবে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি